ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ২০:০১:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মোদীকে হুমকি! সোশ্যাল মিডিয়ায় ট্রোলড পাকিস্তানি গায়িকা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৭ এএম, ২৭ অক্টোবর ২০১৯ রবিবার

এই পোশাক পরে মোদীকে হুমকি পাক গায়িকার। ছবি টুইটার থেকে সংগৃহীত।

এই পোশাক পরে মোদীকে হুমকি পাক গায়িকার। ছবি টুইটার থেকে সংগৃহীত।

টুইটারে সাপের ভিডিয়ো আপলোড করে মোদীকে হুমকি দিয়েছিলেন মাসখানেক আগে। মঙ্গলবার আত্মঘাতী বোমারু জ্যাকেট পরে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে। এই কাজের পরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড পাকিস্তানের পপ গায়িকা রাবি পিরজাদা।

মঙ্গলবার পোস্ট করা সেই ছবিতে পাক গায়িকাকে দেখা যাচ্ছে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে। তার গায়ে টাইমার বম্ব বাঁধা আত্মঘাতী জ্যাকেট।

সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘#মোদীহিটলার আই জাস্ট উইশ হাহ #কাশ্মীরকিবেটি’।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। এই কাজ করায় ভারতীয়দের আক্রমণের মুখে পড়েছেন ওই গায়িকা।

তাদেরদের একাংশ রাবির এই পোশাককে উদ্দেশ্য করে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। কেউ বলেছেন, ‘‘বাহ। পাকিস্তানে ঐতিহ্যবাহী পোশাকে দারুণ লাগছে আপনাকে।’’

একজন আবার রাবির পোশাককে পাকিস্তানের জাতীয় পোশাক বানানোর জন্য ইমরান খানের কাছে অনুরোধ করেছেন।

তবে উদ্ভট কাণ্ড করে শিরোনামে আসা রাবির কাছে নতুন কিছু নয়। সেপ্টেম্বরে একাধিক সাপ নিয়ে ভিডিও আপলোড করে তৈরি করেছিলেন বিতর্ক। সেই ঘটনার জের ধরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল লাহরের একটি আদালত।