কাঁটাতারের বেড়া’য় ফিরছেন শাবনূর
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরছেন ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। ছবির নাম ‘কাঁটাতারের বেড়া’।রবিবার (১৫ ডিসেম্বর) জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়েছে। এতে দাবি করা হয় শাবনূর অস্ট্রেলিয়ান নিউট্রেশিয়ান ও জিম ট্রেইনারের অধীনে নিজেকে তৈরি করছেন। জাজের পোস্টটি হুবুহু তুলে ধরা হল:
“She is back…” বেশ কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেইজ থেকে এইরকম একটা পোস্ট দেওয়া হয়। তখন অনেকেই কৌতূহলী হয়ে জানতে চাইছিলেন- কে সেই জন?
এখন বলার সময় এসেছে! উনি হচ্ছেন ঢালিউডের সম্রাজ্ঞী “শাবনূর”। অনেকদিন পর তিনি বাংলা চলচ্চিত্রের মূল নায়িকার চরিত্রে ফিরছেন। আর চলচ্চিত্রের গল্পটাও উনার অভিনয়ের উপযোগী।
এখন প্রশ্ন হচ্ছে- তার বিপরীতে নায়কের ভূমিকায় কে থাকছে? এই ক্ষেত্রেও এক চমক আছে। যথাসময়েই জানানো হবে। চলচ্চিত্রে নাম “কাঁটাতারের বেড়া”।
শাবনূর বর্তমানে একজন অস্ট্রেলিয়ান নিউট্রেশিয়ান ও জিম ট্রেইনারের অধীনে নিজেকে তৈরি করছেন “কাঁটাতারের বেড়া” সিনেমার জন্য। আপনারা জানেন জাজ মাল্টিমিডিয়া যেকোনো চলচ্চিত্র নির্মাণের পূর্বে শিল্পীদের চরিত্র অনুযায়ী যথাযথভাবে তৈরি করতে পছন্দ করে। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না।
আপনারা “কাঁটাতারের বেড়া” চলচ্চিত্রে এক নতুন গ্ল্যামারাস শাবনূরকে পাবেন বলে আশা রাখছি। আর শুটিং কবে শুরু হবে? শাবনূর তৈরি হলেই শুটিং শুরু হবে। সঙ্গে থাকুন…
-জেডসি
