ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৪:৫৪:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বলিউড অভিনেত্রী পায়েল গ্রেফতার

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নেহরু ও গান্ধী পরিবারকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় বলিউড অভিনেত্রী পায়েল রোহতগিকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ। রবিবার তাকে গ্রেফতার করা হয়।

টুইটারে সম্প্রতি একটি ভিডিও পোস্টে মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, তার স্ত্রী কমলা নেহরু, ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন পায়েল।

এ ঘটনার পর বুন্দির যুব কংগ্রেস নেতা চর্মেশ শর্মা পয়েলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পায়েলকে গ্রেফতার করা হয়েছে।

রাজস্থানের বুন্দির এসপি মমতা গুপ্ত বলেন, আমদাবাদ থেকে আটক করা হয়েছে পায়েলকে। সোমবার সকালে বুন্দি নিয়ে আসা হবে। মতিলাল নেহরু এবং গান্ধী পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

-জেডসি