চ্যানেল আইতে দেখা যাবে মৌসুমীর ছাদবাগান
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১৯ এএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার
মৌসুমীর ছাদবাগান
শাইখ সিরাজের কৃষিবিষয়ক ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’ অনুষ্ঠানের ছাদকৃষি পর্বে এবার দেখানো হবে চিত্রনায়িকা মৌসুমীর তৈরি করা ছাদবাগান।
রাজধানীর উত্তরায় মৌসুমী ও ওমর সানী দম্পতির নিজেদের বাড়ির ছাদে গড়ে তোলা বিশাল এই বাগান নিয়ে চ্যানেল আই প্রতিবেদনটি তৈরি করেছে।
এ বিষয়ে মৌসুমী বলেন, ‘শুধু ফল-ফুল নয়, এখানে বিচিত্র কিছু প্রজাতির গাছ আমরা রেখেছি। দীর্ঘদিন ধরেই এটি করে আসছি। আমি বা সানী যখনই সময় পাই, এর পরিচর্যা করি। সময় কাটানোর জন্যও এ বাগানটি অসাধারণ।’
জানা গেছে, পারিবারিক পরিচর্চায় এ দম্পতি বাগানটি গড়ে তুলেছেন। এতে শতাধিক প্রজাতির গাছ রয়েছে।
ছাদকৃষির এ পর্বটি আগামী বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।
