ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৪:৫৪:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এক ছাদের নিচে শাহরুখ-ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অনেকদিন তাদের একসাথে দেখাে মেলেনি শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাইয়ের। এ নিয়ে তাদের ভক্তদের হা পিত্তেসের শেষ ছিলো না। তবে এবার বলিউড বাদশা ও বিশ্বসুন্দরীর ছেলে ও মেয়ে একই বিদ্যালয়ে পড়ার সুবাদে দেখা গেল এক ছাদের নিচে। ছেলে-মেয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা হাজির নন। দুই মহাতারকাকে পেয়ে খুশি স্কুল কর্তৃপক্ষও।

ঐশ্বরিয়া-অভিষেক কন্যা আরাধ্যা স্কুলে যায় বেশ সেজেগুজে। পোশাক দেখেই মনে হচ্ছিল যে স্কুলের অনুষ্ঠানে ঐশ্বর্যকন্যা পারফর্ম করবে। করলও তাই। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে আরাধ্যার নাচ সবাইকে মুগ্ধ করে। এদিন আরাধ্যার পরনে ছিল লাল-সবুজ শাড়ি, ও হলুদ ব্লাউজ। মাথায় সাদা ফুল, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কপালে লাল টিপ। মায়ের হাত ধরে এদিন স্কুলে ঢুকতে দেখা যায় বছর ৮এর আরাধ্যাকে। এদিন ঐশ্বর্যর পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার কামিজ। তবে অনুষ্ঠানে ঐশ্বরিয়ার পাশে অভিষেকে অনুপস্থিতি দেখে অনেকে অবাক হন।

তবে শুধু ঐশ্বর্যই নন, এদিন নাতনির পারফরম্যান্স দেখতে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চনও এবং ঐশ্বর্যর মা বৃন্দা রাই। হাজির হন পিসি শ্বেতা বচ্চন নন্দা। আরাধ্যার নাচ দেখে খুশি দাদা ও নানিও।

এদিকে ছোট্ট আব্রামকে নিয়ে স্কুলে এসেছিলেন শাহরুখ-গৌরী। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান বলে কথা। আব্রাম আসেন বেশ সেজেগুজে। শাহরুখ-গৌরীর সঙ্গে আব্রামকে পেয়ে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। এসময় ক্যামেরার সামনে পোজ দেন শাহরুখও।

-জেডসি