ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৫:০৫:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সৃজিতকে বিয়ে করার কারণ জানালেন মিথিলা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিনোদন জগতে ২০১৯ সালের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে ছিলো কলকাতার সৃজিত ও ঢাকার মিথিলার বিয়ে। তাদের বিয়ে নিয়ে গণমাধ্যমে তুমুল আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়াও সরব ছিল। বিয়ের পর সুইজারল্যান্ডে হানিমুন সেরেছেন তারা।

এবার সৃজিতকে বিয়ের দুটি কারণ জানালেন মিথিলা। ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে এই এক হওয়া প্রসঙ্গে মিথিলা লিখেছেন, প্রথম কারণ আমরা দুজনই একই রকম পাগলাটে। দ্বিতীয় কারণ হিসেবে লেখেন, আমরা অলস হয়েও সব সময় ব্যস্ত।

গেল ৬ ডিসেম্বর কলকাতায় রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত-মিথিলা। তাদের পরিচয় গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম।

-জেডসি