ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৪:৫৪:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ওমরাহ করতে সৌদি আরবে পূর্ণিমা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ওমরাহ পালনের উদ্দেশ্যে মরুর দেশ সৌদি আরবে উড়ে গিয়েছেন ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী পূর্ণিমা। এই জন্য অভিনয় ছাড়ছেন! এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে এ অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনয় ছাড়বেন না তিনি।

এ বিষয়ে পূর্ণিমা বলেন, অনেক আগে থেকেই ইচ্ছা ছিল পবিত্রভূমি মক্কা-মদিনায় যাবো। অবশেষে আল্লাহ্‌ রহমত করলেন। ইচ্ছাটা পূরণ হচ্ছে। ৯ দিনের জন্য হবে এই সফর। এ জন্য অভিনয় কেনো ছাড়বো? এমন খবর কারা ছড়াচ্ছে, কেনো ছড়াচ্ছে তার কিছুই আমি জানিনা। কারো সঙ্গে এ বিষয়ে কোনো কথাও হয়নি।

ওমরা শেষ করে এসে নতুন বছরে আবারো অভিনয়ে মনোযোগ দিবেন জানিয়ে এ ধরনের গুঞ্জন না ছড়ানোর জন্য সবাইকে আ্হ্বান করেন পূর্ণিমা। বর্তমানে পূর্ণিমা ‘গাঙচিল’, এবং ‘জ্যাম’ ছবির শুটিং করছেন। ছবি দুটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। ‘গাঙচিল’ ছবিতে পূর্ণিমার নায়ক ফেরদৌস এবং ‘জ্যাম’ ছবিতে তার নায়ক আরিফিন শুভ।

এদিকে সম্প্রতি গায়ক ও অভিনেতা তাহসানের সঙ্গে প্রথমবার একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘ভালোবাসাবাসি’। সাগর জাহান পরিচালিত নাটকটি ভালোবাসা দিবসে প্রচার হবে।

-জেডসি