ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১১:০৩:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রথম বার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কনীনিকা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

প্রথম বার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কনীনিকা

প্রথম বার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কনীনিকা

অবশেষে মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। পাপারাৎজির দুনিয়ায় এতদিন ধরে মেয়ের ছবি আড়ালে রাখলেও এবার রীতিমতো প্ল্যান করে অন্নপ্রাশনের পর সামনে আনলেন মেয়ের ছবি। কনির মেয়ের আদরের নাম কিয়া। ভাল নাম অন্তঃকরণা।

২০১৭ সালে ব্যবসায়ী সুরজিৎ হারিকে বিয়ে করেন কনীনিকা ওরফে ‘মুখার্জিদার বউ’।  কিয়ার জন্ম হয় গত বছরের মাঝামাঝি। কিছু দিন আগেই প্রথমবার ভাত খেল সে।

মেয়ে কিয়া জন্মাবার পর কিছু দিন কাজ থেকে ব্রেক নিয়েছিলেন কনীনিকা। তিনি জানিয়েছিলেন, মেয়ে একটু বড় হলেই আবার কাজে ফিরতে চান তিনি। কাজে ফিরছেন তিনি। খুব শিগগির।

আপাতত কিয়াকে নিয়ে ভীষণ ব্যস্ত কনীনিকা, তবে এরই মধ্যে জোরকদমে চলছে নতুন কাজের প্রস্তুতি।