ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১১:০৫:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিয়ের ১৩ দিনের মাথায় ভাঙছে পামেলার সংসার!

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কানাডিয়ান-মার্কিন অভিনয়শিল্পী পামেলা অ্যান্ডারসন গত ২০ জানয়ারি পঞ্চমবারের মতো বিয়ে করেন। অনেকটা গোপনেই ৫২ বছর বয়সী পামেলা ৭৪ বছর জন পিটার্সের গলায় মালা পরান। কিন্তু সেই বিয়ের স্থায়ীত্বকাল হচ্ছে মাত্র ১৩ দিন!

পামেলা জানান, আমাদের পক্ষে আর এক ছাদের নিচে থাকছেন থাকা সম্ভব হচ্ছে না। বাস্তবতা মেনে নিয়ে আমরা দুজনে বিয়ের সার্টিফিকেট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি নিয়ম অনুসারে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে।

এ অভিনেত্রীর ঘনিষ্টজনরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জনকে পামেলা অনেক বছর ধরে চেনেন। কিন্তু চেনা আর এক ছাদের নিচে থাকা যে ভিন্ন বিষয়, সেটি তিনি বুঝতে পেরেছেন। পামেলা তাই কানাডার ব্রিটিশ কলম্বিয়ার লেডিস্মিথে ফিরে যাচ্ছে। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবেন।

-জেডসি