ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৯:২২:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে সরব টলিউড

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সাম্প্রদায়িক সহিংসতার আগুনে জ্বলছে ভারত। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে। শিল্পী-সাহিত্যিকসহ অনেক বিশিষ্ট ব্যক্তি এই অসহিষ্ণুতা নিয়ে প্রতিবাদে সরব।

কট্টর হিন্দুত্ববাদীদের এই সহিংসতায় প্রতিবাদ জানিয়েছেন টলিউডের নায়ক-নায়িকা-পরিচালকরাও। রবীন্দ্র-নজরুল সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়ে অভিনেত্রী ও যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী টুইট করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘আজ ভালো হয়েছে কবি গুরু তুমি বেঁচে নেই। আজ ভালো হয়েছে কবি নজরুল ইসলাম তুমি বেঁচে নেই। কারণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই। মোরা রাম আর রহিম ভাই ভাই আর নই। যেটা আমরা এখন, সেটা আর যাই হোক মানুষ আর নই।’

রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতার অংশ উদ্ধৃত করে সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন, ‘অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী। পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে প্রেমহার হয় গাঁথা। জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা! জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।’

পরমব্রত টুইট করেছেন, ‘এটা একবারেই বিস্মিত হওয়ার ব্যাপার নয়। এটা দীর্ঘদিনের কর্মসূচি। শুধু প্রকাশ্যে এল। আমরা অসহায়। প্রাইম ভিডিও ‘হান্টার্স’-এর কথা মনে পড়ছে। যারা এখনও ঘুমিয়ে আছেন, তাদের শুভেচ্ছা।’ নায়িকা নুসরাত লিখেছেন, ‘দুঃখিত, শোকাহত, বেদনাদায়ক। আমার দেশ জ্বলছে। আমরা মানুষ, এটা ভুলে গেলে চলবে না।

-জেডসি