করোনা আতঙ্ক: ভেস্তে গেলো রোদেলার হানিমুন
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১০ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
এবার করোনা আতঙ্কে সিদ্ধান্ত পাল্টালেন বড় পর্দার নবাগত নায়িকা রোদেলা জান্নাত। ইচ্ছে ছিল বিয়ের পরে হানিমুনে দুবাই ও মিসরে যাবেন তিনি। তবে করোনার ভয়ে এবার সেই হানিমুনের ইচ্ছে পূরণ হলো না তার।
এর আগে গেল ২০ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন নায়িকা রোদেলা। এরপর সিদ্ধান্ত নেন, বিয়ের পর হানিমুনে দেশের বাইরে যাবেন নবদম্পতি।
এদিকে শুক্রবার দেশের ৮১ হলে মুক্তি পেয়েছে রোদেলা অভিনীত শামীম আহমেদ পরিচালিত ‘শাহেনশাহ’। ছবিটি দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। এতে রোদেলা ছাড়াও আছেন শীর্ষ নায়ক শাকিব খান ও নুসরাত ফারিয়া।
প্রসঙ্গত, করোনাভাইরাসে এরই মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৮২৮ জনে। এছাড়া এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ১৯৫ জন। যার ফলে করোনা আতঙ্কে ইতোমধ্যে বাংলাদেশসহ সাতটা দেশের নাগরিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে কুয়েত। এছাড়াও অনেক দেশেই এই ভাইরাস প্রতিহত করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।
-জেডসি
