মা হচ্ছেন রাণী!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৮:১৩ এএম, ১ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার
কয়েক সপ্তাহ ধরেই বলিউড অভিনেত্রী রাণী মুখার্জির মা হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। কিন্তু এই বিষয়ে রাণী বা তার স্বামী আদিত্য মুখ খোলেননি। তবে এবার মুখ খুলেছেন রাণীর ননদ ও টিভি অভিনেত্রী জয়তী মুখার্জি। তিনি জানিয়েছেন, রাণী অন্তঃসত্ত্বা।
মুম্বাই মিররের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জানুয়ারি মাসে রাণীর কোল জুড়ে সন্তান আসবে।
একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্বামী আদিত্যর সঙ্গে রাণী এখন দেশের বাইরে আছেন। জুলাইয়ের শেষের দিকে তারা লন্ডনে যান। সেখানে রানীর একজন ভক্ত তাকে অন্তঃসত্ত্বা সময়কালীন ম্যাসেজ নিতে দেখেছেন।
ঐ সূত্রটি আরো জানায়, গত সপ্তাহে যুক্তরাজ্য থেকে আদিত্য ও রাণী দেশে ফেরেন। তবে তারা এখন আবারো দেশের বাইরে গেছেন। তবে কোথায় গেছেন এটি জানা যায়নি।
তবে কি রানী লন্ডনেই সন্তানের জন্ম দেবেন? এমন প্রশ্নে ঐ সূত্র জানিয়ছে, না, মুম্বাইতে রাণীর সন্তানের জন্ম হবে।
২০১৪ সালের ২১ এপ্রিল ইতালিতে একেবারে পারিবারিকভাবে পরিচালক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রাণী মুখার্জি।
