ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ০:৫৬:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আমার সময় ফুরিয়ে আসছে: কঙ্গনা রানাউত

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সুশান্ত রাজপুত সিংয়ের মৃত্যুর পর কেঁপে উঠে বলিউড। ফিল্মে স্বজনপ্রীতি ও মুম্বাই মাফিয়াদের আধিপত্যের বিরুদ্ধে যারা কথা বলতে শুরু করেন তাদের একজন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তার আক্রমণাত্বক মন্তব্যের শিকার বলিউড তারকা অভিনেতা, অভিনেত্রী ও পরিচালক। কিন্তু এখন ভয়াবহ আশঙ্কা প্রকাশ করেছেন এ অভিনেত্রী। তিনি টুইটে লিখেছেন, আমার সময় ফুরিয়ে আসছে।

কঙ্গনা এক টুইটে লিখেন, আমার বক্তব্যকে মুম্বাইয়ের মুভি মাফিয়ারা একমাত্রিক ভাবছে। আমার সময় ফুরিয়ে আসছে! যেকোনো সময় আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু যতক্ষণ সময় পাবো ততক্ষণ মুভি মাফিয়াদের কীর্তি সরাসরি প্রকাশ্যে আনার চেষ্টা চালিয়ে যাব।

সুশান্তের মৃত্যুর পর স্বজনপ্রীতির বিপক্ষে অবস্থান নেয়ার পর কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট ট্রেন্ডিং। তার এমন টুইটে উদ্বেগ প্রকাশ করেছে তারই অসংখ্য ভক্ত-অনুরাগীরা। কারণ সম্প্রতি তার হিমাচলের বাড়ির সামনে গোলাগুলির শব্দের খবর এসেছে।

এদিকে হ্যাশট্যাগের মাধ্যমে ‘বয়কট কঙ্গনা’ ক্যাম্পেইন শুরু হয়েছে। সেই ক্যাম্পেইনকে বানচাল করতে হয়তো কঙ্গনা নিজের এই আশঙ্কার কথা জানিয়েছেন।

কঙ্গনার পক্ষ সমর্থন করে অনেকে লিখেছেন, কঙ্গনা সব সময় সত্যি কথা বলার সাহস রাখেন। টুইট বন্ধ করলেও তার মুখ বন্ধ করা যাবে না। আপনি টুইট ছেড়ে ইউটিউবে আসুন। আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনার সঙ্গে আমরা আছি।

চলতি বছরের জুন মাসে বলিউডের প্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। এরপর থেকেই বলিউডের প্রভাবশালীদের নিয়ে নানা মন্তব্য করছেন কঙ্গনা। সুশান্ত ইন্ডাস্ট্রিতে অভিনেতা সালমান খান, পরিচালক করণ জোহর, মহেশ ভাট, বানসালিদের স্বজনপ্রীতির বলি বলে অভিযোগ কঙ্গনার।

-জেডসি