ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ২২:৫৪:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শুটিংয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী কবরী

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার

শুটিংয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী কবরী

শুটিংয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী কবরী

গত মার্চের শুরুতে নতুন ছবি ‘এই তুমি সেই তুমি’র শুটিং শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সারাহ বেগম কবরী। করোনার কারণে দুদিনের মাথায় বন্ধ হয়ে যায় ছবির কাজ। অবশেষে শুটিংয়ে ফিরছেন এই অভিনেত্রী।

কবরী বলেন, ‘করোনার জন্য এতদিন শুটিং করার সুযোগ পাইনি। কিন্তু ছবির কাজ তো যথাসময়ে সম্পন্ন করতে হবে। তা ছাড়া অনেকেই এখন শুটিংয়ে ফিরছেন। তাই আর দেরি করতে চাই না। বাসায় কলাকুশলীদের ডেকে এনে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। সব ঠিক থাকলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ক্যামেরা চালু করব।’

সরকারি অনুদান পাওয়া ‘এই তুমি সেই তুমি’ কবরী পরিচালিত দ্বিতীয় ছবি। এর নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করছেন রিয়াদ রায়হান ও নিশাত নাওয়ার সালওয়া। এতে রিয়াদ অভিনয় করছেন অনিরুদ্ধ চরিত্রে আর নিশাতকে দেখা যাবে অরণীর ভূমিকায়। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে আরও আছেন কবরী ও সোহেল রানা।

এ প্রসঙ্গে নিশাত বলেন, ‘আগেরবার শুটিং বাতিল হওয়ায় ম্যাডামের অনেক টাকা ক্ষতি হয়ে গেছে। এবার হিসাব করে পা ফেলতে চান তিনি। গত এক সপ্তাহ ধরে আমরা ম্যাডামের বাসায় গ্রুমিং করছি।’