ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৫:৫১:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ সন্ধ্যায় মমতাজ গাইবেন রাজারবাগে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শনিবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে শুরু হবে। এ অনুষ্ঠানে গান গাইবেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ বেগম।
জানা গেছে, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এ অনুষ্ঠান শুরু হবে। আর সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানে গাইবেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী ও বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সদস্যরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছেন শিল্পী মামতাজ, ঝিলিক, ইমরান ও সোলস। এ ছাড়াও অনুষ্ঠানে দলগত নাচ, সংগীত পরিবেশন করা হবে।