ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৫:৪২:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্লে-ডেটে গেল ছোট্ট তৈমুর, উত্তাল স্যোশাল মিডিয়া

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : | আপডেট: ১১:৫৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার

বলিউডের ভবিষ্যতের সুপারস্টার তৈমুর আলি খান গেল প্লে ডেটে। সঙ্গে ছিল তুষার কাপুরের ছেলে লক্ষ্য। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। খুদে তৈমুর এখনও ভালো করে কথা বলতে বা হাঁটতে পারে না। কিন্তু যেভাবে বাকীদের সঙ্গে সে বসেছে তা দেখে মনে হচ্ছে আশেপাশে কী হচ্ছে তার সবটাই সে বুঝতে পারছে। সম্ভবত তুষার কাপুরের বাড়িতে দুজনে একসঙ্গে মাটিতে বসে খেলছে।

একেবারে মাঝে রয়েছে তৈমুর। ছবির ডানদিকে রয়েছে তুষারের ছেলে লক্ষ্য। তার বয়সও খুব বেশি নয়, মাত্র এক বছর। তাদের সঙ্গে আর একটি শিশু রয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। এই ছবিটি তুষার কাপুর তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। যা সঙ্গে সঙ্গে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ছবিটি শেয়ার করেছেন করিনাও। সেখান থেকেই বহু মানুষ ছবিটি লাইক করেছেন ও কমেন্ট করেছেন। ফলে বোঝাই যাচ্ছে, একেবারে ছোট থেকেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে করিনা কাপুর ও সঈফ আলি খানের পুত্র তৈমুর। আগামিদিনে হয়ত শিশুশিল্পী হিসাবে বলিউডে সে অভিনয় করল বলে।