বিয়ের পর প্রথম পুজো, প্ল্যানিং চলছে : কনীনিকা বন্দ্যাপাধ্যায়
কনীনিকা বন্দ্যাপাধ্যায়
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৪২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ০৭:৪৬ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭ বুধবার
কনীনিকা বন্দ্যাপাধ্যায়কে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। বাংলাদেশের দর্শকদের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়। বর্তমানে জি-বাংলায় প্রচারিত ম্যাগা সিরিয়াল ’অন্দর মহল’-এ তিনি পরমেশ্বরী চরিত্রে অভিনয় করছেন তিনি। এ চরিত্রটি ভীষণ জনপ্রিয়। কনীনিকা চলচিত্রে অভিনয় করেও ব্যাপক খ্যাতি লাভ করেছেন। সম্প্রতি ববাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বয়ের পরে এবারই তার প্রথম পুজা। পুজা উপলেক্ষে তিনি বলেছেন নিজের প্রস্তুতির কথা।
আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই আসছে, সবথেকে বেশি অপেক্ষা করে থাকি যার জন্য, সেই দুর্গাপুজো। পুজো বললেই পুজোর প্রেমের কথা মনে হয় অনেকেরই। কিন্তু বিশ্বাস করুন, পুজোতে আমার একটাও প্রেম হয়নি কখনও। কারণ যখন থেকে প্রেম ব্যাপারটা বুঝতে শুরু করলাম, বাড়ি থেকে বেরোতাম- সব ছেলেকেই যেন একরকম মনে হত। কেমন যেন ধুতি পাঞ্জাবি বা পাজামা পাঞ্জাবি পরে একই রকম সাজ। হা হা হা…।
বিয়ের পর এটা আমার প্রথম পুজো। তাই প্ল্যানিং করছি একটু একটু করে। শুটিংয়ের প্রেশার তো রয়েইছে, সেটার জন্য তো আর পুজোর আনন্দটা মিস করা যাবে না। অষ্টমীতে উপোস করব, সন্ধি পুজোর সময় তো বটেই নবমীতেও প্যান্ডেলে থাকব… বেশ কিছু প্ল্যান চলছে। শাড়ি তো প্রচুর রয়েছে, তাই খুব একটা কিছু কিনছি না। কিন্তু ব্লাউজ তৈরি করতে দিতে যাওয়ার সময় পাচ্ছি না। তবে আমার এক বন্ধু কথা দিয়েছে আমাকে ব্লাউজ বানিয়ে দেবে। ওর ওপর ভরসা আছে আমার।
আমি যদি পারতাম ফিরে যেতাম ছোট বেলার পুজোয়। বাবা-মা হাত খরচ দিত, তা থেকেই ফুচকা, ঝালমুড়ি, রোল, চিপস খাওয়া- কোনও দায়দায়িত্ব ছাড়া নির্ভেজাল আনন্দের দিনগুলোতে ফিরে যেতে পারলে খুব ভাল হত। এই নস্টালজিয়া প্রতি বছর ফিরে ফিরে আসে।
