ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৫:৪৬:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশেষ সম্মাননা পাচ্ছেন শাম্মী আখতার

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৯:০৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

জনপ্রিয় সংগীতশিল্পী শাম্মী আখতার (ছবি: সংগৃহীত)

জনপ্রিয় সংগীতশিল্পী শাম্মী আখতার (ছবি: সংগৃহীত)

জনপ্রিয় সংগীতশিল্পী শাম্মী আখতার দেশীয় সংগীতে অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন। আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এ বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে তাঁকে।

এ প্রসঙ্গে শাম্মী আখতার বলেন, ‘চ্যানেল আই পরিবারের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো থাকি, সুস্থ থাকি। ’ অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। একই অনুষ্ঠানে আজীবন সম্মাননা পাবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী খুরশীদ আলম।

শাম্মী আখতার পাঁচ বছর ধরে ক্যানসারে ভুগলেও এখনো মাঝে মাঝে গান গাওয়ার চেষ্টা করেন। বাংলায় জন্ম নেওয়া, বাংলায় কথা বলা, বাংলার মানুষের ভালোবাসা পাওয়ার মধ্যেই যেন নিজের জীবনের সার্থকতা খুঁজে পান এই শিল্পী।