ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৫:২১:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রেনোয়ার চিত্রকর্ম চুরি

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:০১ পিএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ০২:৪৫ পিএম, ৪ অক্টোবর ২০১৭ বুধবার

নিলামের একদিন আগে ফ্রান্সের একটি বিক্রয় কক্ষ থেকে ফরাসী ইম্প্রেশনিস্ট পিয়েরে অগুস্ত রেনোয়ার একটি তেলচিত্র চুরি হয়েছে। প্যারিসের কাছে সেইন্ট জার্মা-অন-লেতে ১৪ সেন্টিমিটার বাই ১২ সেন্টিমিটারের চিত্রটি প্রদর্শিত হচ্ছিলো। 

শনিবার সেটি খোয়া যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সোনালি চুলের এক তরুণীর আঁকা প্রতিকৃতিটির উপরের দিকে বাম কোণায় শিল্পীর নামের অদ্যাক্ষর এআর মুদ্রিত আছে।

এটির বিক্রয় মূল্য ২৫ থেকে ৩০ হাজার ইউরোর মধ্যে থাকতো বলে ধারণা নিলাম প্রতিষ্ঠানের। চুরি যাওয়া তেলচিত্রটি উদ্ধারে আশাবাদী পুলিশ। তারা বলছে, গোপন নিরাপত্তা ক্যামেরায় রহস্যের সূত্র মিলতে পারে।