ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১২:৪৩:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিজেকে ভালোবাসাই ফিট থাকার মূলমন্ত্র: সারা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫২ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান। গ্লামারাস ও অভিনয় দিয়ে এরই মধ্যে বলিউডে নিজের অবস্থান তৈরি করে ফেলেছেন। তবে এর পেছনে রয়েছে কঠিন অধ্যবসায়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মা-বাবার মতোই একসময়ে বলিউডে অভিনয় করার স্বপ্ন দেখতেন সারা। মা অমৃতা সিংকে সে কথা জানিয়েছিলেন তিনি। একথা শোনার পর প্রথমেই সারাকে ওজন কমানোর পরামর্শ দিয়েছিলেন অমৃতা।

কিশোরী বয়সে ১০০ কেজির কাছাকাছি তার ওজন ছিল। সেই ওজন কমিয়ে ছিপছিপে হতে অনেক ঘাম ছুটেছে সারার।

এক ভিডিওতে সারা আলি খান জানিয়েছেন, নিজের শরীরকে ভালোবাসুন সবসময়, যেকোনো রূপে ৷ সারার মতে শরীরের গঠন নয়, মনের জোরেই মানুষ এগিয়ে চলে ৷ আত্মবিশ্বাসই প্রয়োজন বিশ্বজয় করার জন্য ৷ তাই তো মোটা হন বা রোগা, সব সময় নিজেকে ভালোবাসাই, ভালো থাকার মূলমন্ত্র ৷

শরীরকে ফিট রাখতে কী কী করতেন তা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। কখনও নিজেই জিমে মন দিয়ে করছেন প্র্যাকটিস, কখনও বাড়িতেই ভাই ইব্রাহিমকে সঙ্গী করে চলছে ওয়ার্কআউট। ফিট থাকতে তিনি এরিয়েল যোগ ব্যায়াম করেন।

-জেডসি