টাবুর ১৫ মিনিটের পারিশ্রমিক ৩ কোটি রুপি
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
দীর্ঘ বিরতির পর তেলেগু সিনেমা আলা বৈকুণ্ঠপুরামলোতে পর্দা কাঁপিয়েছেন বলিউডের অভিনেত্রী টাবু। প্রায় একযুগ পর আবার তেলেগু ইন্ডাস্ট্রিতে ফিরলেন এই গুণী অভিনেত্রী। এই ছবিতে অভিনয় করতে গিয়ে চড়া দাম হাঁকিয়েছেন টাবু। গত ১২ জানুয়ারি মুক্তি পাওয়া ছবিতে মাত্র ১৫ মিনিটের জন্য নিজের চেহারা দেখিয়ে গুণে গুণে নিয়েছেন ৩ কোটি রুপি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এর আগে মহেশ বাবু অভিনীত ‘সারিলেরু নিকেভভারু’ ছবিতেও একই পরিমাণ পারিশ্রমিক হাঁকিয়েছিলেন টাবু।
এরইমধ্যে বিক্রম শ্রীনিবাস পরিচালিত ‘আলা বৈকুণ্ঠপুরামলো’ ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করেছেন- জয়রাম, রাজেন্দ্র প্রসাদ, নীবিথা পিথুরাজ, সুনীল, মুরালি শর্মা, রাও রমেশ প্রমুখ। এটি প্রযোজনা করেছেন আল্লু অরবিন্দ ও রাধা কৃষ্ণা।
-জেডসি
