ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৫:২০:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হিলারির কাছে ক্ষমা চাইলেন বেন

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:১৮ পিএম, ১৯ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

সম্প্রতি হলিউডের জনপ্রিয় প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারির তথ্য ফাঁস করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো। যেখানে বলা হচ্ছে- গত তিন দশকে তিনি অন্তত আটজন নারীকে যৌন হয়রানি করেছেন তিনি।

এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও তুলেছেন তিনজন অভিনেত্রী। এর মধ্যে রয়েছেন- ইতালিয়ান অভিনেত্রী আসিয়া আর্জেন্তো, মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও গিনেথ প্যালট্রো।

হার্ভে উইনস্টেইনের কীর্তিকলাপ নিয়ে শোরগোলের মধ্যেই এবার শিরোনামে এসেছেন মার্কিন অভিনেতা বেন অ্যাফ্লেকের নাম। অতীতে মার্কিন অভিনেত্রী হিলারি বার্টনের সঙ্গে অশালীন আচরণের জন্য সমাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্ষমা চেয়েছেন তিনি। ৪৫ বছর বয়সী এই অভিনেতা টুইটারে লিখেছেন, ভুলিনি। মিস বার্টনের সঙ্গে অশালীন আচরণ করেছি। এজন্য তার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।