অস্কারের জমকালো আয়োজন ২৫ এপ্রিল
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:২১ পিএম, ২০ মার্চ ২০২১ শনিবার
অস্কারের জমকালো আয়োজন ২৫ এপ্রিল
ঘাতকব্যধি করোনার কারণে ক্ষতিগ্রস্থ এ বছরের অস্কার অনুষ্ঠান অবশেষে আনুষ্ঠানিক রূপ নিতে যাচ্ছে। কোভিড -১৯ বেড়ে যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে মনোনীত ব্যক্তি এবং তাদের অতিথিদের নিয়ে লস অ্যাঞ্জেলেসে আগামী ২৫ এপ্রিল হলিউডের এই পুরষ্কার প্রদান অনুষ্ঠানটি হবে। খবর এএফপি’র।
শুক্রবার একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একাডেমি জানিয়েছে, ইম্মি-বিজয়ী প্রদর্শনী বিশেষজ্ঞ গ্লেইন ওয়েইস ষষ্ঠবারের মতো সরাসরি অস্কার পরিচালনা করবেন। পরিচালক স্টিভেন সোডারবার্গসহ একটি দল তা প্রযোজনা করবেন।
কোভিড -১৯ এর কারণে গত বসন্ত থেকে হলিউডের মুক্তি পাওয়া সিনেমা ও সরাসরি ইভেন্টগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়। পরে এ বছর অস্কার অনুষ্ঠান ২৫ এপ্রিল পর্যন্ত আট সপ্তাহ পিছিয়ে দেয়া হয়।
অস্কার হলো একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (AMPAS) কর্তৃক প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার, যেখানে রূপালি জগতের অসাধারণ পেশাদার যেমন পরিচালক, অভিনেতা, এবং লেখকদের কাজকে সম্মানে ভূষিত করা হয়। যে আনুষ্ঠানিক পর্বের মাধ্যমে পুরষ্কারগুলো প্রদান করা হয় তা পৃথিবীর সেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দলভুক্ত। তাছাড়া এটি গণমাধ্যমের সবচেয়ে পুরনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সারা বিশ্বে সর্বাধিক সংখ্যক মানুষ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপভোগ করে থাকেন। একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান হয়। ২০০১ খ্রিষ্টাব্দ থেকে ২০১২ পর্যন্ত হলিউডের কোডাক থিয়েটারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০১৩ খ্রিষ্টাব্দ থেকে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।
