ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৫:২১:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পদ্মাবতী নিয়ে রাজপুতানা সঙ্ঘের হুঙ্কার

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১৯ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৩৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

বলিউডের তারকা সিনেমা পরিচালক সঞ্জয় লীলা বনসালির পদ্মাবতীকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। ছবির শ্যুটিং চলাকালীন একপ্রস্থ ঝামেলা হয়েছে। বিভিন্ন দৃশ্যের শ্যুটিংয়ের সময় ঝামেলা করেছে বিভিন্ন রাজপুত সঙ্ঘ। এবার আবার জোর হুঙ্কার ছাড়ল রাজপুতানা সঙ্ঘ।


রাজপুতানা সঙ্ঘ বলছে, যদি সিনেমায় কোনও গন্ডগোল দেখা যায়, যদি কোনওভাবেই পদ্মাবতীর চরিত্রে সামান্য দাগও লাগে তাহলে তারা ছেড়ে কথা বলবেন না। তাদের সাফ কথা রাণী পদ্মাবতীর সঙ্গে আলাউদ্দিন খিলজির যদি রোমান্টিক সম্পর্ক স্থাপনের কোনও চেষ্টা হয় তাহলে হলে আগুন জ্বলে যাবে। এমনকি এই ছবি হলে মুক্তি পাওয়ার আগে তাদের দেখানো হোক সেই দাবিও তুলেছে রাজপুতানা সঙ্ঘ।


ছবিতে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, শহিদ কাপুরের লুক নিয়ে জোর আলোচনা চলছে। ট্রেলরেও তাদের সকলের উপস্থিতি জোরদার। তবে এখনও তাকে দেখা না গেলেও তিনিও ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অদিতি রাও হায়দারি। তিনি আলাউদ্দিন খিলজির স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে কোথাও তাকে দেখা না গেলেও তিনি তা নিয়ে ভাবতে নারাজ। বরং ১ ডিসেম্বর ছবি মুক্তির দিকে তাকিয়ে তিনি।


এদিকে ছবির ট্রেলর বেরোনোর পরই নতুন রেকর্ড তৈরি করে ফেলেছে। ইউটিউবে ট্রেলর মুক্তির দিনই সবচেয়ে বেশি দেখা ট্রেলর তৈরি হয়েছে। রণবীরের খল লুক. পদ্মাবতীর স্নিগ্ধ সৌন্দর্য্য মোহিত করে দিয়েছে।


বিভিন্ন দিক থেকে এ ছবিকে ঘিরে সন্দেহের ঘন মেঘ থাকলেও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, ছবিটি যাতে মুক্তি পেয়ে বাধাহীণ ভাবে চলে তা দেখা হবে। পাশাপাশি কর্ণ জোহরের রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে যে তির্যক মন্তব্য করেছিলেন, তাও উড়িয়ে দিয়েছেন স্মৃতি। স্মৃতির দাবি, `ছবি মুক্তির পর আইনি ব্যবস্থায় কোনও প্রভাব পড়বে না।


ইতিহাস অনুসারে রাণী পদ্মিনী জহর ব্রত পালন করে রাজপুত রমণীদের সঙ্গে নিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। পদ্মিনীর জহর ব্রত পালনের দৃশ্যে অভিনয় করা ছিল সবচেয়ে শক্ত। এদিকে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করতে গিয়ে নাকি মনোবিদের সাহায্য নিতে হয়েছিল রণবীরকে।