ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৪:২৬:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নগ্নতার ভিডিও ছড়ানোয় ৪ দিন বাড়ি থেকে বেরোইনি: রাধিকা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২১ মে ২০২১ শুক্রবার

নগ্নতার ভিডিও ছড়ানোয় ৪ দিন বাড়ি থেকে বেরোইনি: রাধিকা

নগ্নতার ভিডিও ছড়ানোয় ৪ দিন বাড়ি থেকে বেরোইনি: রাধিকা

রাধিকা আপ্টে। বলিউডের চাকচিক্যময় পৃথিবীতে ‘সাহসী’ স্বভাবের সুবাদে নিজের জায়গা করে নিয়েছেন এই মরাঠি কন্যা। তবে অতীতে এক সময় এই অভিনেত্রীও গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। চার দেওয়ালের ঘেরাটোপে লুকিয়ে ছিলেন তিনি।

কিন্তু কেন? রাধিকার অন্তরালে চলে যাওয়ার কারণ ছিল কয়েক মুহূর্তের একটি ভিডিও। সেখানে যে নারীকে নগ্ন অবস্থায় দেখা যাচ্ছিল, তাকে রাধিকা বলে ধরে নিয়েছিলেন অনেকেই। ভিডিওটি আসলে অভিনেত্রীর ছবি ‘ক্লিন শেভেন’-এর একটি ক্লিপ।

এক সাক্ষাৎকারে রাধিকা বলেছেন, আমি যখন ক্লিন শেভেন-এর জন্য শ্যুট করছিলাম, আমার নগ্নতার একটি ক্লিপ ছড়িয়ে পড়ে। আমি বাজেভাবে ট্রোল হয়েছিলাম। সেই ঘটনাটি আমার মনে প্রভাব ফেলেছিল। আমি বাড়ি থেকে ৪ দিন বেরতে পারিনি। সংবাদমাধ্যম আমায় নিয়ে কী বলছে, সে সব নিয়ে ভাবিনি। কিন্তু আমার গাড়ি চালক, চৌকিদার প্রত্যেকে আমাকে ওই ছবিগুলো দিয়ে চিনছিল।

রাধিকা জানান, ওই ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি ছিলেন না। তার কথায়, বিতর্কিত ছবিগুলো পোশাকহীন অবস্থায় তোলা। ভাল দৃষ্টিসম্পন্ন যে কোনও মানুষ বলে দিতে পারবেন ওই ছবিগুলোতে থাকা ব্যক্তি আসলে আমি নই। আমার মনে হয় না এই বিষয়গুলিতে কিছু করার আছে বা করা উচিৎ। আমি এগুলো এড়িয়ে যাই। এর পর আমি যখন 'পার্চড' ছবিতে পোশাক খুলি তখন মনে হল আমার আর লুকিয়ে রাখার মতো কিছু নেই।

সব বিতর্ককে তুড়িতে উড়িয়ে নিজের গতিতে এগিয়েছেন রাধিকা। তার পেশাগত জীবনের লেখচিত্রও একটানা ঊর্ধ্বমুখী। গত বছর নেটফ্লিক্সের ‘রাত আকেলি হ্যায়’ ছবিতে তার অভিনয় আরও একবার মুগ্ধ করেছিল দর্শককে।