ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৪:০৪:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছেলের মা হলেন শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৩ মে ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সকল অপেক্ষার অবসান। শনিবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দিলেন বলিউডের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ও দামী গায়িকা শ্রেয়া ঘোষাল। তিনি নিজেই ইনস্টাগ্রামের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন।

শ্রেয়া লিখেছেন, ‘সৃষ্টিকর্তার কৃপায় শনিবার দুপুরে আমাদের পুত্রসন্তান হয়েছে। এমন অনুভূতি আগে কখনও হয়নি। শিলাদিত্য এবং আমি ভীষণ খুশি। আপ্লুত আমাদের পরিবারও’। সকলের প্রার্থনা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি।

গত ৪ মার্চ টুইটারে শ্রেয়া জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন। হালকা-সবুজ এবং নীল কাফতান পরে একটি ছবিও দিয়েছিলেন। সেই ছবিতেও সযত্নে বেবি বাম্প আগলে ছিলেন তিনি। গায়িকা লিখেছিলেন, ‘শ্রেয়াদিত্য আসার পথে।’

এরপর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে ট্যাগ করে লিখেছিলেন, ‘আমি ও শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে ভীষণ আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাদের প্রয়োজন’।

শ্রেয়ার জন্ম মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। ৪ বছর বয়স থেকেই গানের তালিম নেয়া শুরু করেন তিনি। পরবর্তীকালে বলিউডের প্রথম সারির গায়িকাদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন তিনি।

২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রেয়া। বলিউডি চমক ছাড়াই কাছের মানুষদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল তাদের। এবার জীবনের আরও এক নতুন অধ্যায় শুরু করলেন এই দম্পতি।

-জেডসি