ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৪:০৪:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সংসার ভাঙল নায়িকা মাহিয়া মাহির

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৯ পিএম, ২৩ মে ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তারকাদের সংসার ভাঙার তালিকায় যুক্ত হলো নতুন আরেকটি নাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবার বিচ্ছেদের খবর জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। শনিবার দিনগত রাত দেড়টার দিকে ডিভোর্সের ইঙ্গিত দিয়ে মাহি ফেসবুকে জানান, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।

এরপর শ্বশুরবাড়ির প্রসঙ্গ টেনে মাহি লিখেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনাম শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।’

কিন্তু কী কারণে ভেঙে গেল মাহির সংসার? তা অবশ্য স্পষ্ট করে জানাননি নায়িকা। শুধু জানিয়েছেন, স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। এর বেশি কিছু জানাতে চান না।

এদিকে মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু শনিবার রাত দেড়টার দিকে তার ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন করেন। ডিভোর্সের বিষয় জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।

২০১৬ সালের ২৪ মে সিলেটের ছেলে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। দুই পরিবারের সম্মতি থাকলেও হুট করে বিয়ে হয় তাদের। দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় মাহি তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন করলেন।

-জেডসি