ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৩:৪২:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুই বছর পর অভিনয়ে সীমানা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার | আপডেট: ০৪:৪১ পিএম, ৩১ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

লাক্স সুন্দরী হিসেবে যাত্রা করেন ২০০৬ সালে। এরপর তৌকির আহমেদের দারুচিনি দ্বীপ ও গ্রামীণফোনের বিজ্ঞাপনের মডেল হয়ে আলোচনায় এসেছিলেন সীমানা। এরপর স্বামী কণ্ঠশিল্পী পারভেজকে বিয়ে ও সাংসারিক কর্মে ব্যস্ততা, সন্তান জন্মের কারণে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। নতুন খবর হচ্ছে, আড়াল ভেঙে দু-বছর পর আবারও অভিনয়ের ফিরেছেন সীমানা।

দুই বছর পর ফিরে এসে এ অভিনেত্রী ‘আমার জগত’ নামের একটি টেলিছবির কাজ শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন মনির হোসেন। এই টেলিছবিতে সীমানা সখিনা নামের চরিত্রে অভিনয় করেছেন।

সীমানা বলেন, নাটকে আমার চরিত্রের সখিনা, যে গ্রামের সহজ-সরল একটি মেয়ে। তার ভালোবাসার মানুষ শহরে এসে এক সময় তাকে ভুলে অন্য একজনের সঙ্গে সে জড়িয়ে পড়ে। তারপর টেলিছবির গল্প অন্য দিকে মোড় নেয়।

এদিকে সীমানা বর্তমানে মুরাদ পারভেজের ‘রেডিও জকি’ শিরোনামের একটি ধারাবাহিকেও কাজ করছেন বলে জানান। এটি এটিএন বাংলায় প্রচার হচ্ছে। এখন থেকে নিয়মিত অভিনয় করবেন জানান সীমানা।

সীমানা বলেন, অনেক নির্মাতা নতুন কাজ করার জন্য আমাকে প্রস্তাব দিচ্ছেন। কিছু নাটকের স্ক্রীপ্ট হাতে পেয়েছি। এগুলো থেকে বেছে ভালো কাজগুলো নিয়ে দর্শকদের সামনে আসতে চাই। আমার ভক্ত দর্শককে আমি হতাশ করতে চাইনা।