ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৩:৪২:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘মিস ওয়ার্ল্ড’ ভারতের মানুষী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৩৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৪:২৫ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার

এবছর ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুট পরলেন ভারতের মানুষী চিল্লার। মেধা-প্রতিভা-সুন্দরের প্রতিযোগিতার দীর্ঘ দিনের লড়াই শেষ হলো। বিশ্বের ১২০টি দেশের সুন্দরীদের মধ্য থেকে এ বছরের ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতে নিলেন তরুণী মানুষী।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় চীনের সমুদ্র সৈকতের শহর সানইয়ায় জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালেতে তার মাথায় ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট পরিয়ে দেন গতবছরের মুকুটজয়ী পুয়ের্তো রিকো’র স্টেফানি ডেল ভালে। প্রতিযোগিতায় শেষ ৪০ জনের মধ্যে ছিলেন বাংলাদেশি সুন্দরী জেসিয়া ইসলামও।

সানাইয়া সিটি এরেনায় ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান ঘিরে পুরো সৈকতের শহরটিতে উৎসবের আমেজ লাগে। বেইজিং রাইজের ডিজাইনে অনুষ্ঠিত জমকালো সন্ধ্যায় শেষ ৪০ জন থেকে বাদ ২৫ জন বাদ পড়ে লড়াই হয় ১৫ জনের। এই ১৫ জন থেকে পারফরম্যান্সে বাদ পড়েন আরও পাঁচজন। শেষ ১০ জনের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার পর বাদ পড়ে যান আরও পাঁচজন। বাকি পাঁচজনের মধ্যে শেষ হাসিটা হাসেন মানুষী। তার প্রথম রানারআপ হন ‘মিস ইংল্যান্ড’ স্টেফানি হিল এবং দ্বিতীয় রানারআপ হন ‘মিস মেক্সিকো’ আন্দ্রে মেজা।

২১ বছর বয়সী মানুষী হরিয়ানার মেয়ে। পড়ছেন এ রাজ্যেরই ভগত ফুল সিং সরকারি নারী মেডিকেল কলেজে।