ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ২১:২১:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিদ্ধার্থের মৃতদেহ দেখে মাটিতে লুটিয়ে পড়েন শেহনাজ

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২১ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চোখের সামনে ভালবাসার মানুষকে পুড়ে ছাই হয়ে যেতে দেখলেন শেহনাজ গিল। ওশিওয়াড়া শ্মশানে চিরবিদায় জানালেন প্রেমিক অভিনেতা ও মডেল সিদ্ধার্থ শুক্লকে। 

ভাই শাহবাজের সঙ্গে শ্মশানে ঢোকার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। অনেক কষ্টে নিজেকে সামলে গাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। কিন্তু অবশেষে নিজেকে ধরে রাখতে পারলেন না শেহনাজ। 

সিদ্ধার্থকে দাহ হতে দেখে আরও কান্নায় ফেটে পড়লেন। কাঁদতে কাঁদতে মাটিতেই শুয়ে পড়লেন সিদ্ধার্থের প্রেমিকা। কাছের মানুষরাও সামলে রাখতে পারলেন না তাকে।

শোনা যাচ্ছে, অ্যাম্বুলেন্সে সিদ্ধার্থের মৃতদেহ শ্মশানে পৌঁছতেই সে দিকে ছুটে যান শেহনাজ। ‘সিদ্ধার্থ’ বলে চিৎকার করে ওঠেন তিনি। বৃহস্পতিবার সিদ্ধার্থের মৃত্যুসংবাদ পাওয়ার পরেই শ্যুট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শেহনাজ। 

তার বাবা জানান, প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন শেহনাজ।

ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে বৃহস্পতিবার আকস্মিক মৃত্যুবরণ করেছেন বলিউডের জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মাত্র ৪০ বছর বয়সেই ‘বিগ বস-১৩’ জয়ী এই তারকা পৃথিবী ছেড়ে চলে গেছেন।