ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ২১:২১:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফারিয়ার বদলে ‘গুনিন’-এ চুক্তিবদ্ধ পরীমনি

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বরেণ্য নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘গুনিন’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত ফারিয়া। তবে শিডিউল জটিলতার কারণে সিনেমা থেকে সরে দাঁড়ান এই অভিনেত্রী। আর এ সিনেমায় নতুন করে যুক্ত হলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

শুক্রবার পরীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সেরেছেন নির্মাতা। এদিন সন্ধ্যায় চুক্তিবদ্ধ হন পরী।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘এ সিনেমায় ‘রাবেয়া’ চরিত্রে দেখা যাবে পরীমনিকে। এই চরিত্রে অভিনেত্রী নুসরাত ফারিয়া আগে চুক্তিবদ্ধ হলেও শিডিউল জটিলতার কারণে তিনি সিনেমাটি করতে পারছেন না।’
 
এর আগে, পরীকে নিয়ে ‘স্বপ্নজাল’ নির্মাণ করেন ‘মনপুরা’খ্যাত এই নির্মাতা। 

পরীকে নিয়ে আবারও কাজ করার প্রসঙ্গে সেলিম বলেন, ‘তার সঙ্গে আগে আমার কাজের অভিজ্ঞতা আছে। আমার মনে হয়েছে, রাবেয়া চরিত্রটি পরী সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে।’

আগামী ১০ অক্টোবর থেকে সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম।

প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুনিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। প্রযোজনায় আছে একটি ওটিটি প্লাটফর্ম।

‘গুনিন’-এ আরও অভিনয় করবেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম ও শরীফুল রাজ প্রমুখ।