বাল্যবন্ধুর বিয়েতে নস্টালজিক দীপিকা
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৭ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০১:৫৮ পিএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার
দীপিকা পাডুকোন! নামেই যার পরিচয়। বলিউডের যত বড় অভিনেত্রীই হোন না কেন তিনি, ছোটবেলার বন্ধু-বান্ধবের মুখোমুখি হয়ে আর পাঁচজনের মতোই নস্টালজিক হয়ে পড়লেন দীপিকা।
তিনদিন আগেই বন্ধু আদিত্য নারায়ণের সঙ্গে তার ছেলেবেলার ছবি পোস্ট করেছিলেন দিপ্পি। এবার সেই আদিত্যর বিয়েতে এক্কেবারে দক্ষিণী সাজে হাজির হলেন তিনি। এখন বেশ বোঝা যাচ্ছে বন্ধুর বিয়ের খবরেই ছোটবেলাকে হয়ত মিস করছিলেন। আদিত্য নারায়ণের ছবিও নিজের সোশ্যাল সাইটে পোস্ট করেছেন বলিউডের পদ্মিনী। ওই ছবির ক্যাপশানে তিনি লিখেছেন `নাউ অ্যান্ড ফরএভার ফ্রেন্ড`।
রানি পদ্মিনীর সাজে নয়, কর্ণটকের মেয়ের সাজগোজ ছিল এক্কেবারে ট্র্যাডিশনাল। তার পরনে ছিল সোনালি কাজ করা দক্ষিণী সিল্ক ও ভারি গয়না।
ছবি দেখা মনে হচ্ছে, পুরনো বন্ধুকে বিয়ের সাজে দেখে বেশ আবেগতাড়িত হয়েছেন অভিনেত্রী। আদিত্যকে দুহাতে জড়িয়েও ধরতে দেখা যায় দিপ্পিকে। বন্ধুর বিয়ের আসরে উপস্থিত অভিনেত্রীর চোখে মুখে ধরা পড়েছে উচ্ছ্বাস ও খুশি।
