ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৩:৪১:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলা গান গাইবেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৩:৪৯ পিএম, ৪ ডিসেম্বর ২০১৭ সোমবার

বলিউড জয়ের পর করেছেন হলিউড জয়। হলিউডে নিজের জায়গা করে নিয়েছেন শক্তভাবে। অভিনয় আর গান, দু’টোতেই তিনি পেয়েছেন বিশ্বজোড়া খ্যাতি। তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

এবার বাংলা ছবিতে প্লেব্যাক করতে দেখা যাবে সাবেক মিস ওয়াল্ড প্রিয়াঙ্কা চোপড়াকে। প্রিয়াঙ্কা গাইবেন গান, লিপ দেবেন ঋতুপর্ণা। 

তিনি জানিয়েছেন, আসলে নিজেও কোনওদিন ভাবেননি যে, বাংলায় গান গাইতে পারবেন! মা মধু চোপড়ার বেশিরভাগ সময়টাই কেটেছে জামশেদপুরে। ছোটবেলা থেকেই তার বাঙালি বন্ধু ছিলো অনেক। কাজেই বাংলা বলতে পারেন স্বচ্ছন্দে।


কিন্তু প্রিয়াঙ্কা তো এক বর্ণও বাংলা বলতে পারেন না। তবে কেন এই শক্ত কাজটা করতে চাইছেন?


এ কথা ঠিক যে তার কণ্ঠে মজেছে হলিউড। সারা বিশ্ব। গানের অ্যালবাম উচ্ছ্বসিত প্রশংসিত হয়েছে, সম্মানও পেয়েছেন প্রচুর। মায়ের প্রেরণাতেই তার সিদ্ধান্ত আঞ্চলিক ছবি প্রযোজনার। নিজের প্রযোজনায় প্রায় সব ছবিতেই একটি করে প্লেব্যাক করছেন তিনি। মরাঠি ছবি ‘ভেন্টিলেটর’-এও প্লেব্যাক করেছেন প্রিয়াঙ্কা।


প্রিয়াঙ্কার পার্পল পেবলস সংস্থার প্রযোজনায় এই বাংলা ছবিটি স্বনামধন্য লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস-নির্ভর। ছবির নাম, ‘বাসস্টপে কেউ নেই’। ঋতুপর্ণা সেনগুপ্ত ও রাহুল বসু অভিনয় করছেন এই ছবিতে।