ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৩:৪২:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আনুষ্কার সঙ্গে ইতালি গেলেন পুরোহিত!

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ১১:৩৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

বলিউডের আকাশে-বাতাসে এখন শোনা যাচ্ছে শুধু একটি কথা। বিরাট কোহলি ও আনুষ্কা শর্মার বিয়ে নিয়ে সরগরম বলিউড। আলোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। অবশেষে নাকি এক হচ্ছেন এই লাভবার্ডস। তবে বিয়ের নিয়ে প্রকাশ্যে টুঁ শব্দটিও করেননি দু`জনের কেউই। তবুও জল্পনা কি আর থামে!

তার উপর মুম্বই বিমানবন্দরে আনুষ্কা ও তার পরিবারের সঙ্গে পুরোহিত অনন্ত বাবার ইতালি উড়ে যাওয়া সেই জল্পনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

যদিও বৃহস্পতিবার রাতে মুম্বই বিমানবন্দর থেকে সোজা ইতালি না গিয়ে সুইৎজারল্যান্ডের বিমান ধরেন আনুষ্কার পরিবার। তবে মিডিয়ার চোখকে ফাঁকি দিতেই তারা সুইৎজারল্যান্ড হয়ে ইতালি যাচ্ছেন বলে মনে করছেন অনেকেই।

অন্যদিকে এরই মধ্যে দিল্লি থেকে ইতালি উড়ে গেছেন বিরাটের পরিবারও। তাই এমাসেই আনুষ্কা-বিরাট গাঁটছাড়া বাঁধছেন বলে অনেকই মনে করেছেন। খুব সম্ভবত আগামী ১১ ও ১২ ডিসেম্বর বিয়ের করতে চলেছেন তারা, আর আজ ৯ ডিসেম্বর রয়েছে প্রি ওয়েডিং পার্টি।