ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৩:৫৯:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আনুষ্কার আংটির দাম এক কোটি!

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১১:৩৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

মহা গোপনীয়তায় ইতালিতে বিয়ে করেছেন বিরাট-আনুষ্কা। বিয়ে নিয়ে একের পরে এক চমকপ্রদ তথ্য উঠে আসছে। সেই তালিকায় নতুন সংযোজন-আনুষ্কাকে দেয়া বিরাটের হিরের আংটি।


খবর অনুযায়ী, আশীর্বাদের দিন বিরাট আনুষ্কাকে প্রায় এক কোটি টাকা দামের আংটি উপহার দেন। এখানেই শেষ নয়, সেই আংটি খুঁজতেই নাকি তিন মাস সময় লেগে গিয়েছিল।


বিয়ের আগেই বিরাট-আনুষ্কার আশীর্বাদ হয়ে গিয়েছিল। সেই অনুষ্ঠানেই বিরাট এই মহার্ঘ্য আংটি আনুষ্কার আঙুলে পরিয়ে দিয়েছিলেন। যা খুঁজতেই সময় লেগেছিল তিন মাস। দাবি করা হচ্ছে, সেই আংটি অস্ট্রিয়ার এক ডিজাইনার ডিজাইন করেছেন।


কিন্তু কেন এত দাম এই আংটির? বিশেষভাবে তৈরি এই হিরের আংটিতে নাকি চমকে দেওয়ার মতো বৈশিষ্ট্য রয়েছে। যত বার এই আংটি দেখা যাবে, তখন প্রতিবারই আংটির নকশায় নতুনত্ব বা বদল চোখে পড়বে।


বিয়ের খবর জানিয়ে করা টুইটে নিজেদের আজীবন ভালবাসার বন্ধনে বেঁধে রাখার শপথ নেওয়ার কথা জানিয়েছিলেন বিরুষ্কা। আনুষ্কার আঙুলে কোটি টাকা দামের এই হিরের আংটিই যেন বিরাটের সেই ভালবাসার সাক্ষ্য বহন করছে।