প্রিয়াঙ্কার প্রতি মিনিটের দাম ১ কোটি!
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:১৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:৪১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭ শুক্রবার
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রতি মিনিটের দাম ১ কোটি টাকা। এমনই হাঁকলেন তিনি। সম্প্রতি হলিউড থেকে দেশে ফিরেছেন প্রিয়াঙ্কা। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে একটি অ্যাওয়ার্ড শো। সেখানে পারফর্ম করার কথা প্রিয়াঙ্কার।
বিনোদনমূলক এ অনুষ্ঠানে মাত্র ৪-৫ মিনিট স্টেজে থাকার কথা তার। আর সেই স্বল্প সময়ের উপস্থিতির জন্যই আকাশছোঁয়া দর হাঁকলেন তিনি। জানিয়ে দিলেন প্রতি মিনিটের স্টেজ উপস্থিতির জন্য তাকে দিতে হবে ১ কোটি টাকা! প্রিয়াঙ্কার এমন বিস্ময়কর দাবিতে চমকে উঠেছে বিনোদন দুনিয়া।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ওই শোয়ে পারফর্ম করার ব্যাপারে প্রিয়াঙ্কার সঙ্গে আয়োজকদের চুক্তি হয়ে গিয়েছে। তাঁর চমকপ্রদ দাবি আয়োজকরা মেনে নিয়েছেন বলেই জানা যাচ্ছে। প্রিয়াঙ্কা পা মেলাবেন তাঁর বিভিন্ন ছবির গানের মেডলির সঙ্গে।
প্রশ্ন উঠছে, কেন বলিউডের ‘দেশি গার্ল’ এমন আশ্চর্য দর হাঁকিয়েছেন স্বল্প সময়ের স্টেজ পাফরম্যান্সের। বলিউড ছেড়ে হলিউডে পা বাড়িয়েছেন বলেই কি! এর আগে আর একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানেও প্রিয়াঙ্কা বিরাট অঙ্কের পারিশ্রমিক দাবি করেন। সেবারে অবশ্য আয়োজকরা রাজি হননি।
