ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১১:৫৭:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিশু চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:০০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ০৯:১৫ পিএম, ১ জানুয়ারি ২০১৮ সোমবার


শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী একযোগে ৬৪টি জেলায় চলছে ‘বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব ২০১৭’।


৪ দিনব্যাপী এ উৎসবের পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে আজ রোববার। এতে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।


একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় এ অনুষ্ঠান হবে।


এতে বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহ্উদ্দিন জাকী, মোরশেদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী সভাপতিত্ব করবেন। সমাপনী আলোচনা শেষে পুরস্কার প্রাপ্তদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেবেন।


সমাপনী অনুষ্ঠানে ‘শিশুতোষ চলচ্চিত্রে’র ক্ষেত্রে ক্রেস্ট ও সনদপত্রের পাশাপাশি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের অর্থমূল্য ১ লক্ষ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ৫০ হাজার টাকা ও বিশেষ জুরি পুরস্কার ২৫ হাজার টাকা এবং ‘শিশু নির্মাতা’দের চলচ্চিত্রের ক্ষেত্রে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের অর্থমূল্য থাকবে ৫০ হাজার টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ৩০ হাজার টাকা ও বিশেষ জুরি পুরস্কার ২০ হাজার টাকা প্রদান করা হবে।

এছাড়া আগামীকাল সোমবার সমাপনী দিন উৎসবে অংশগ্রহণকারী সকল নির্মাতাকে সনদপত্র প্রদান করা হবে।