ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১২:৩৬:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কঙ্গনাকে বিয়ের লাড্ডু পাঠালেন ক্যাটরিনা-ভিকি

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪১ এএম, ১২ ডিসেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়েটা করেই ফেললেন বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ।  জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের প্রেমিক ভিকি কৌশলকে।  নবদম্পতিকে জীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানাতে ভুল করেননি তাদের সহকর্মী কঙ্গনা রানাউত।
ক্যাটরিনা কাইফ বিয়ের পর বক্সভর্তি মিষ্টি ও লাড্ডু পাঠান কঙ্গনার কাছে।  সঙ্গে ছিল ফুলের সমাহার।  হাতে লেখা একটা বার্তাও ছিল এতে।

উপহারের ছবি টুইট করে কঙ্গনা ক্যাটরিনা-ভিকিকে শুভেচ্ছা জানান।  উপহারসামগ্রীর জন্য ধন্যবাদ জানান দম্পতিকে। 

কঙ্গনা টুইটারে লেখেন, দেশি ঘিয়ের মজাদার লাড্ডু এসেছে নববিবাহিত ক্যাটরিনা ও ভিকির কাছ থেকে।  তোমাদের জন্য শুভকামনা।


এদিকে বিয়ের ছবি দিয়ে ভিক্যাট টুইটারে লিখেছেন, জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের পাশে থাকায় সবাইকে অন্তর থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা।  আমাদের নতুন অভিযাত্রায় আমাদের ভালোবাসা ও আশির্বাদ কামনা করি।

ক্যাটরিনার টুইটের নিচে বহু বলিউড তারকা কমেন্ট করেছেন। আনুশকা শর্মা, দীপিড়া পাড়ুকোন, আলিয়া ভাট, অভিষেক বচ্চন, শহীদ কাপুরসহ অন্যরা নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।

গত ৯ ডিসেম্বর জয়পুরের অভিজাত রিসোর্টে বিয়েবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা-ভিকি।