ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১২:৪৬:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভিকিকে হালুয়া বানিয়ে খাওয়াচ্ছেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেছেন। বিয়ের পর পুরোদস্তুর সংসারী মেজাজে তিনি। এমনকি ভিকিকে হালুয়া বানিয়ে খাওয়াচ্ছেন এই অভিনেত্রী।

গত ৯ ডিসেম্বর রাজস্থানে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ক্যাটরিনা ও ভিকি। এরপর মুম্বাইয়ে ফিরেছেন তারা। বর্তমানে শ্বশুর বাড়িতেই রয়েছেন ক্যাটরিনা। সেখানে পাঞ্জাবি প্রথা অনুযায়ী, নববধূকে রান্না করতে হয়। ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী খুব মন দিয়েই সেটি পালন করছেন।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বেশ সক্রিয় ক্যাটরিনা। সেখানে স্টোরিতে এক বাটি হালুয়ার ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমি বানিয়েছি।’ পাশাপাশি প্রথা মেনে যে তিনি কাজটি করছেন সেটিও উল্লেখ করেছেন।

রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিল কঠোর নিরাপত্তা।

এদিকে এই জুটির বিয়েতে বলিউড তারকারা হাজির হননি। আগামী ২০ ডিসেম্বর ক্যাটরিনা ও ভিকি সিনেমা জগতের বন্ধুদের নিয়ে একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করছেন। এতে সুপারস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, আমির খান, রণবীর কাপুর, আনুশকা শর্মাসহ অনেকেই উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।