ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১১:০৭:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাচ্ছে দীপিকার সিনেমা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

অমিতাভ বচ্চন, সালমান খান আর অক্ষয় কুমার আগেই পথ দেখিয়েছেন। এবার তালিকায় যুক্ত হলো দীপিকা পাড়ুকোনের নাম!

ওটিটি প্ল্যাটফরম আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে শকুন বত্রা পরিচালিত ‘গেহরাইয়া’। ছবিতে মুখ্য চরিত্রে দীপিকা, সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডে।  

ওটিটি রিলিজের ঘোষণার পাশাপাশি ছবির নামও প্রকাশ্যে আনা হয়েছে সোমবার। খবর আনন্দবাজার পত্রিকার।

বিদ্যা বালন ও তাপসী পান্নুর গত দেড় বছরে একাধিক ছবি ওটিটিতে রিলিজ হয়েছে। তবে স্টারভ্যালুর দিক থেকে দীপিকা এ দুই অভিনেত্রীর চেয়ে অনেক এগিয়ে।

দীপিকার শেষ হল রিলিজ ‘ছপাক’ বক্স অফিসে চলেনি। নতুন ছবির ট্রেলার দেখে মনে হচ্ছে, ছবির বিষয় সংবেদনশীল। পরিবর্তিত পরিস্থিতিতে বক্স অফিসের অঙ্কের চেয়ে ওটিটির ভিউয়ারশিপের ওপরেই আস্থা রাখছেন প্রথম সারির প্রযোজকরা। এ ছবির যৌথ প্রযোজনায় ধর্মা প্রোডাকশনস ও ভায়াকম।

‘কাপুর অ্যান্ড সনস’খ্যাত পরিচালক শকুন বাণিজ্যিক মোড়কে স্পর্শকাতর গল্প বলতে পারেন। এই ছবির ট্রেলারে ফুটে উঠেছে আধুনিক সম্পর্কের চাপানউতোর।

প্রেম, যৌনতার জটিল সমীকরণে ঘুরপাক খায় তিন মুখ্য চরিত্রের জীবন। ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন নাসিরুদ্দিন শাহ ও রজত কাপুর। জানুয়ারির শেষে আমাজন প্রাইমে মুক্তি পাবে এ ছবি।