ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১১:০৭:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাইমা এবং বিক্রমের নতুন সিরিজ আসছে

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫০ এএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার

রাইমাএবং বিক্রম।

রাইমাএবং বিক্রম।

মানসিক সমস্যার শিকার হয় একটি মেয়ে। এ নিয়ে চরম মুশকিলে পড়ে তার পুরো পরিবার। তার সাহায্যে এগিয়ে আসে এক মনস্তত্ত্ববিদ। কিন্তু মনের অসুখের নেপথ্যে ঘনিয়ে ওঠে এক রহস্য। এমনই এক সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে ওয়েব সিরিজ আসতে চলেছে ভারতীয় চ্যানেল জি ফাইভে।

এই সিরিজের পরিচালক, সায়ন্তন ঘোষাল। মেয়েটির চরিত্রে রাইমা সেন, মনস্তত্ত্ববিদের ভূমিকায় বিক্রম চট্টোপাধ্যায় অভিনয় করবেন। 

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বলেছেন, গল্পটা শুনেছি। কথাবার্তা প্রাথমিক পর্যায়ে আছে। দেখি কি হয়।

সিরিজের নাম এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। রাইমা ও বিক্রম এর আগে একটি ছবিতে (আমি আর আমার গার্লফ্রেন্ডস) অভিনয় করলেও এই প্রথম একসঙ্গে কাজ করবেন সিরিজে। আগামী জানুয়ারি মাসে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে চলবে শুটিং।