ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১১:৫৯:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফুটবলার জয়ীর জয়জয়কার

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ৩ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০১:৪৮ পিএম, ৫ জানুয়ারি ২০১৮ শুক্রবার

ফুটবলার জয়ীর জয়জয়কার! ভারতিয় বাংলা টিভি চ্যানেল জি-বাংলা বাংলাদেশেও বেশ জনপ্রিয়। এ চ্যানেলে বর্তমানে প্রচারিত সিরিজ ‘জয়ী’। খুব অল্প সময়ের মধ্যেই নিজের জায়গা করে নিয়েছে ফুটবল পাগল ‘জয়ী’। জয়ীর প্রকৃত নাম দেবাদ্রিতা বসু। অভিনয় সে বেশ সাবলিল। তবে এই অভিনয়ক্ষমতার উৎসটা রয়েছে তার পরিবারে।


জি বাংলা-য় সম্প্রচার শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় উপরের দিকে পাকাপাকিভাবে জায়গা করে নেয় ‘জয়ী’ ধারাবাহিক। প্রথমত ফুটবলকেন্দ্রিক মেগাসিরিয়াল বিষয়টাই একটি ইউএসপি। তার উপর রয়েছে অল্প ‘ধন্যি মেয়ে’ ফ্লেভার। তাছাড়া বিয়ের পরে শ্বশুরবাড়িতে মেয়েদের পেশাগত আইডেন্টিটির প্রশ্নটাও অত্যন্ত প্রাসঙ্গিক।


কিন্তু অভিজ্ঞ সব অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে চলাটা চাট্টিখানি কথা নয়। ডেবিউ ধারাবাহিকে সেই আশ্চর্য কাজটি করে ফেলেছে দেবাদ্রিতা বসু অর্থাৎ ‘জয়ী’।


এখনও ১৮ পার করেনি সে। অথচ অভিনয় দেখে তা বোঝার উপায় নেই দর্শকের। আসলে অভিনয়টা তার রক্তে। দেবাদ্রিতার বাবা সঞ্জয় বসু একজন বহু বছরের থিয়েটার কর্মী। ‘হ য ব র ল’ নাট্যগোষ্ঠীর অন্যতম পুরোধা। মেয়ের অভিনয় নিয়ে তিনি অত্যন্ত গর্বিত মা শুক্লা বসুও।