কঙ্কনার সেনের ছেলে হারুন করোনা আক্রান্ত
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:০৭ এএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার
করোনা আক্রান্ত রণবীর-কঙ্কনার ছেলে।
কঙ্কনা সেনশর্মা এবং রণবীর শোরের ছেলে হারুন করোনা আক্রান্ত। ছেলের অসুস্থতার কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বাবা রণবীর। এদিকে মা কঙ্কনা খুবই চিন্তিত। তিনি যতটা পারছেন ছেলের যত্ন নেয়ার চেষ্টা করছেন। ছেলে আক্রান্ত হলেও তারা দুজনে ভাল আছেন বলে জানা গেছে। হারুনের সঙ্গে বাবা রণবীরও নিভৃতবাসে রয়েছেন।
রণবীর জানান, দশ বছরের ছেলের সঙ্গে গোয়ায় বেড়াতে গিয়েছিলেন তিনি। মুম্বই ফিরতে বিমানযাত্রার জন্য নিয়ম মেনে কোভিড পরীক্ষা করানো হয় দু’জনের। তখনই হারুনের রিপোর্ট পজিটিভ আসে। এর পরেই দ্রুত নিভৃতবাসে চলে যান হারুন এবং রণবীর। কিন্তু বর্তমানে কারও কোনও ধরনের উপসর্গ দেখা যায়নি।
রণবীর আরও জানান, বুধবার আরও একবার হারুনের কোভিড পরীক্ষা করানো হবে। প্রথম পরীক্ষার রিপোর্ট ঠিক এসেছে কি না দেখতেই এই পদক্ষেপ। ইতিমধ্যেই দু’টি টিকা নিয়ে ফেলেছেন রণবীর। তবু ছেলের সঙ্গে নিজের আরও একবার কোভিড পরীক্ষা করাবেন তিনি।
