ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৯:৪৩:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় আক্রান্ত শ্রীলেখা মিত্র

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৮ জানুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভক্ত-অনুরাগীদের দুঃসংবাদ জানালেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

শুক্রবার সন্ধায় তার করোনার রিপোর্টে ফল পজিটিভ এসেছে। তবে তিনি আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন।খবর আনন্দবাজার পত্রিকার।

অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, চিকিৎসা ব্যবস্থা মতে আজ থেকে তার হোমআইসোলেশন শুরু হয়েছে। এ কয়েক দিন টানা প্যারাসিটামল খেয়েছেন তিনি। চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন তিনি।

এর আগে শুক্রবার সন্ধ্যাবেলা শ্রীলেখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেলফি আপলোড করে লেখেন- আমার রিপোর্টের জন্য অপেক্ষা করছি। এরকম অপেক্ষা বোধহয় কোনওদিন কোনও প্রেমিকের জন্য করিনি। 

এর এক ঘণ্টা পরে আবার তিনি লেখেন- পজিটিভ। এরপরেই ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। 

তিনি ফেসবুক লাইভে এসে প্রশ্ন করেন- আচ্ছা কোন অ্যাঙ্গেলে আমাকে কোভিড পজিটিভ বলে মনে হচ্ছে? আমি তো সেরে উঠেছি। আমি কাল কত সুন্দর করে গান গাইলাম। আমাকে যারপরনাই অপমান করার চেষ্টা করা হল। আমি অপমানিত হলাম না। উলটে স্ক্রিনশট করলাম। আমি কেন কোভিড পজিটিভ হলাম। আমি ভয় পাচ্ছি না কিন্তু। আমার আড্ডা মারার মুড হচ্ছে। আমি কী করব এখন বুঝতে পারছি না। তাই দুম করে লাইভ করলাম।