ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৯:৪২:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আইসিইউতে লতা মঙ্গেশকারের অবস্থা স্থিতিশীল 

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৮ এএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন সুরের রানী ও কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। 

৯২ বছর বয়সী গায়িকার স্বাস্থ্য পরীক্ষায় সামান্য উপসর্গসহ করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ার পর তাকে ৯ জানুয়ারি দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়।

লতা মঙ্গেশকারের মুখপাত্র আনুশা শ্রীনিভসান আইয়ারের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ‘লতাদি’র শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা অনুমতি দিলে, তিনি বাড়ি ফিরবেন।’

আইয়ারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি জানায়, লতা দিদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে। মুখপাত্র লতাদির দ্রুত বাড়ি ফেরার জন্য সকলের কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

সুরের রানী ও ভারতের নাইটিঙ্গেল হিসেবে পরিচিত লতা মঙ্গেশকার ১৯৪২ সাল মাত্র ১৩ বছর বয়সে ক্যারিয়ার শুরু করেন। বিভিন্ন ভাষায় তিনি ৩০ হাজার গান গেয়েছেন।