১৭ বছর পর বড় পর্দায় শমী
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:২৯ পিএম, ১২ জানুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ০৮:২২ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮ শনিবার
দীর্ঘ বিরতির পর দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার নতুন সিনেমা নিয়ে আসছেন।‘যুদ্ধশিশু’ নামের সিনেমার অভিনয়ের মাধ্যমে ফিরছেন তিনি। এ সিনেমার মাধ্যমে ১৭ বছর পর বড় পর্দায় দেখা যাবে তাকে।
এর আগে ২০০১ সালে চাষী নজরুল ইসলামের ‘হাছন রাজা’ সিনেমায় কাজ করেছিলেন তিনি।
বৃহস্পতিবার এ সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধশিশু পরিচালনা করবেন শহিদুল হক খান।
শহিদুল হক খান বলেন, শমী কায়সারের সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি এ সিনেমায় কাজ করবেন বলে আমাকে নিশ্চিত করেছেন।
কথাসাহিত্যিক মাসুদ হোসেনের উপন্যাস ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ অবলম্বনে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করবেন পপি, চম্পা, সোহেল রানা, নাদিম খানসহ আরও অনেকেই।
শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
