ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৮:১৭:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা মুক্ত হলেন লতা মঙ্গেশকর

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৯ এএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত কয়েক সপ্তাহ ধরে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি লতা মঙ্গেশক। একই সঙ্গে করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। আপাতত তিনি করোনা মুক্ত এমনটাই রোববার জানিয়েছেন ভোরতের মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। খবর জি নিউজের।


প্রায় লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার খবর জানানো হয় হাসপাতালের তরফ থেকে। রোববার ভারতের মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, "আমি ডাঃ প্রতীত সামদানির সাথে কথা বলেছি যিনি বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকরের চিকিৎসা করছেন। তিনি সুস্থ হয়ে উঠছেন, কিছু দিন ভেন্টিলেটরে ছিলেন, কিন্তু এখন ভালো আছেন। তিনি আর ভেন্টিলেশন সাপোর্টে নেই। তাকে শুধু অক্সিজেন দেয়া হচ্ছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।"

গত ৪ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। ডাক্তার প্রতীত সামদানি, যিনি তার চিকিৎসা করছেন, তিনি বলেছেন যে গায়িকার স্বাস্থ্যের উন্নতি হওয়ায় তার ভেন্টিলেটর সাপোর্ট দু'দিন আগেই সরিয়ে দেয়া হয়েছিল, যদিও তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে। কিছুদিন আগে, ৯২ বছর বয়সী তারকার টিম টুইট করেছিল,'লতা দিদির স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং তিনি আইসিইউতে রয়েছেন। দয়া করে বিরক্তিকর গুজব ছড়ানো বা দিদির স্বাস্থ্য সম্পর্কিত এলোমেলো বার্তা ছড়াবেন না। ধন্যবাদ।'