ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৪:৩৪:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যে কারণে লতার শেষকৃত্যে যাননি অমিতাভ

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪২ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রোববার (৬ ফেব্রুয়ারি) না ফেরার দেশে চলে গেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। তার এই মৃত্যুতে নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। তার শেষকৃত্যে ভারতের প্রধানমন্ত্রীসহ শ্রদ্ধা জানাতে ছুটে গেছেন বলিউডের অভিনেতা, অভিনেত্রীসহ হাজারও ভক্ত।

সেই ছুটে যাওয়ার দলে ছিলেন অমিতাভ বচ্চন। তবে তিনি মৃত্যুর খবরটি শুনে ছুটে গিয়েছিলেন লতার বাসায়। সাদা পাঞ্জাবি, মুখে মাস্ক ও গায়ে চাদর জড়িয়ে গিয়েছিলেন এক নজর দেখতে। কারণ, তার অভিনীত অসংখ্য সিনেমায় গান গেয়েছিলেন লতা। তবে যাননি শেষকৃত্য অনুষ্ঠানে।

‘বিগ বি’ কেন জাননি লতার শেষকৃত্য অনুষ্ঠানে? এই প্রশ্নটি উঠেছে সবার মনে। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন একাধিক সূত্র। সূত্র জানায়, বচ্চন পরিবারের সবাই এর আগে করোনায় আক্রান্ত হয়ে মোটামুটি সুস্থ হয়েছেন। এখন আবার জয়া বচ্চন করোনায় আক্রান্ত। লতার শেষকৃত্য অনুষ্ঠানে প্রচুর মানুষ হবে তাই অমিতাভ নিজেকে গুটিয়ে নেন। মূলত করোনা স্বাস্থবিধি বজায় রাখতে লতার শেষকৃত্যে যাননি তিনি।