ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৪:৪৫:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২৭ বছরের ছোট নায়িকার সঙ্গে সালমানের নতুন সিনেমা 

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৮ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

এবার ২৭ বছরের ছোট মেয়ের সঙ্গে প্রেমে মজেছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে তিনি এই সম্পর্ক গড়ে তুলেছেন।তবে সেটা বাস্তবে নয়, আগামী ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘কাভি ঈদ, কাভি দিওয়ালি’ সিনেমা। এ সিনেমায় ২৭ বছরের ছোট পূজা হেগড়ের সঙ্গে তার প্রেম জমে উঠবে। চলচ্চিত্র সমালোচক তরন আদর্শ বিষয়টি জানান।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ‘কাভি ইদ, কাভি দিওয়ালি’ সিনেমার পরিচালক ফরহাদ সামজি এবং প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে সালমান খানের রোমান্সের খবরে ভক্তরা উচ্ছ্বসিত।

এর আগে অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে রোমান্স করলেও পূজার সঙ্গে এবারই প্রথম জুটিবদ্ধ হচ্ছেন বলিউড সালমান খান। 

এ বিষয়ে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, এ সিনেমার মাধ্যমে বলিউডে একটি ফ্রেশ জুটি আসতে চলেছে। বাছাইয়ের সময় সালমানের নায়িকা হিসেবে পূজাকে সেরা মনে হয়েছে। ‘কভি ইদ, কভি দিওয়ালি’ সিনেমায় সম্পূর্ণ নতুনভাবে দেখা যাবে ভাইজানকে। অন্যদিকে পূজাকে ছোট শহরের মেয়ে হিসেবে উপস্থাপন করা হবে।

‘কভি ইদ, কভি দিওয়ালি’ সিনেমার সহকারী প্রযোজক সালমান খান, সোহেল খান ও অতুল অগ্নিহোত্রী।