ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৯:২৮:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পরীর অসুস্থতার কারণ জানিয়ে চয়নিকার ‘দুঃখপ্রকাশ’

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২১ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকাই সিনেমার প্রতিবাদী চিত্রনায়িকা পরীমণি। শেষ খবরে জানা গেছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনি। গত রোববার (২৭ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

এদিকে অসুস্থ পরীকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। এদিন মধ্যরাতে হাসপাতালে তোলা পরীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নায়িকার অসুস্থতার কারণ জানিয়েছেন এই নির্মাতা। পাশাপাশি ফোন রিসিভ করতে না পারার জন্য দুঃখপ্রকাশ করেছেন।

চয়নিকা চৌধুরী লেখেন, ‘পরীমণি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। সব ভালো হবে। চিন্তা করো না। অনেক প্রার্থনা তোমার জন্যে।’

অসুস্থতার কারণ জানিয়ে তিনি লিখেছেন, ‘ওর (পরী) হিমোগ্লোবিন সেই লেভেলের লো এবং ব্লাড প্রেশারও ৮০/৬০। মাথা ঘুরে একদম পড়ে গিয়েছিল ভয়ংকরভাবে। সকাল থেকে এখনও এভারকেয়ারে ভর্তি আছে। এখনও স্যালাইন চলছে, সঙ্গে অন্যান্য সব টেস্ট।’

নায়িকার সুস্থতায় দোয়া চেয়ে চয়নিকা লেখেন, ‘সবাই ওর জন্যে, ওদের জন্যে প্রার্থনা করবেন। বিকাল থেকে অনেক অনেক ফোন টেক্সট পেয়েছি, অনেক সাংবাদিক, শিল্পীরা কল করেছিলেন, কিন্ত রিসিভ করতে পারিনি। তাই দুঃখিত।’